সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবানন থেকে বাংলাদেশে ফিরতে নতুন নির্দেশনা দূতাবাসের

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
লেবানন থেকে বাংলাদেশে ফিরতে নতুন নির্দেশনা দূতাবাসের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে আগ্রহীদের মধ্যে অনেকে দূতাবাসে ফরম পূরণ করে জমা দিয়েছেন। তা‌দের আজ (রোববার) দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

শ‌নিবার (১২ অক্টোবর) রাতে এক জরু‌রি বার্তায় বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জা‌নিয়েছে।

এতে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্যে যারা দূতাবাস ফরম পূরণ করে জমা দিয়েছেন, যাদের মেয়াদসহ পাসপোর্ট ও আকামা রয়েছে, অর্থাৎ যারা নিয়মিত কর্মী হিসেবে লেবাননে কর্মরত আছেন, তাদের রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

দেশে ফেরত যেতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা সঙ্গে আনতে হবে তা হলো:
ক) মূল পাসপোর্ট ও এক কপি ফটোকপি।
খ) মূল আকামা ও এক কপি ফটোকপি ।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর-৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন