সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

টিকটকের বিরুদ্ধে ১৩ মার্কিন অঙ্গরাজ্যে মামলা

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
টিকটকের বিরুদ্ধে ১৩ মার্কিন অঙ্গরাজ্যে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তরুণ ব্যবহারকারীদের ক্ষতি ও তাদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যসহ ওয়াশিংটন ডিসিতে মামলার মুখোমুখি হয়েছে টিকটক। মামলায় অভিযোগ করা হয়, টিনএজারদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও তাদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না টিকটক।

এ অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এর প্রতি আসক্তি তৈরি করতে ও টিনএজারদের ফোনের স্ক্রিনে আটকে রাখার জন্য। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে পৃথকভাবে করা এসব মামলায় দাবি করা হয়, টিকটকের ফিচার আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে, যা শিশুদের বেশি সময় ধরে অ্যাপটি ব্যবহারের প্রতি আকর্ষণ ও কনটেন্ট মডারেশনসংক্রান্ত ভুল তথ্য প্রদান করে।

এ অভিযোগ নাকচ করে টিকটক বলেছে, এসব দাবি ‘ভুল ও বিভ্রান্তিকর’ এবং তাদের নিজস্ব ‘ডিফল্ট স্ক্রিন টাইম’-এর পাশাপাশি ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রাইভেসি সেটিংসের মতো বিভিন্ন ফিচারের কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। নতুন করে এ আইনি পদক্ষেপ চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির জন্য আরেকটি ধাক্কা বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

সূত্র: যুগান্তর