সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ আচরণের অভিযোগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া।

স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে এুসংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিকারাগুয়া সরকার।
এদিকে, নির্বিচার হামলা এখন শুধু ফিলিস্তিনের গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। ইয়েমেন, সিরিয়া ও ইরানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।

জানা গেছে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের।

৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন