সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাত্র এক ঘণ্টায় লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আলজাজিরার।

শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে প্রথম ধাপে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকটি ঠেকিয়ে দেয়া হয়েছে। তবে বেশ কয়েকটি মাটিতে পড়া রকেট শনাক্ত করা হয়েছে। তার মানে হলো কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত হেনেছে।

এ ছাড়া দ্বিতীয় ধাপে আরও ২০টি রকেট ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে কয়েকটি প্রতিহত করার দাবি করে তারা।
হিজবুল্লাহর ছোড়া সর্বশেষ রকেটে ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে কিছু জানাতে পারেনি আলজাজিরা।

লেবানন থেকে একশ রকেট ছোড়া হয়েছে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দেয়ার পর আরেকটি বিবৃতি দেয় হিজবুল্লাহ। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানপন্থী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তাছাড়া অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণ করার দাবিও করেছে হিজবুল্লাহ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন