সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নাসরুল্লাহর সঙ্গে মৃত্যু, বৈরুতে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
নাসরুল্লাহর সঙ্গে মৃত্যু, বৈরুতে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোওশানকে দক্ষিণ লেবাননের দাহিয়েহ অঞ্চলে হত্যা করে ইসরাইল। বলা হচ্ছিল, ইসরাইলের হামলার সময় নাসরুল্লাহর সঙ্গে বৈঠকে ছিলেন এই ইরানি কমান্ডার।

ইসরাইলের নির্বিচার হামলা অব্যাহত থাকায় আব্বাস নিলফোরোওশানের মরদের উদ্ধার নিয়ে ধঁোয়াশা তৈরি হয়। অবশেষে শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে মেহর নিউজ জানিয়েছে, বৈরুতে পাওয়া গেছে আব্বাস নিলফোরোওশানের নিহত মরদেহ।

শুক্রবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দাহিয়েহ অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। এ কারণেই গত কয়েক সপ্তাহ ধরে সেখানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ১ অক্টোবর হাসান নাসরুল্লাহ এবং আব্বাস নিলফোরোওশানকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ নিয়ে বর্তমানে ইরানে হামলা চালানোর ছক কষছে তেল আবিব।

এদিকে ইরান কিংবা হিজবুল্লাহ হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাশেম সাফিয়েদ্দিনের অবস্থান নিয়ে এখনো কোনাে মন্তব্য করেনি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাফিয়েদ্দিনের সঙ্গে যােগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার ভাগ্যে কি ঘটেছে, তা এখনো অজানা।

তবে গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে কমিয়ে দিয়েছি। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। যার মধ্যে (হাসান) নাসরুল্লাহ নিজেও রয়েছেন। নাসরুল্লাহর উত্তরসূরি এবং তার উত্তরসূরির উত্তরসূরিও নিহত হয়েছেন।’ তবে পরের দুজনের নাম উল্লেখ করেননি নেতানিয়াহু।

একইদিন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও দাবি করেন, হাসান নাসরুল্লাহর জায়গায় যার নতুন প্রধান হওয়ার সম্ভাবনা ছিল, সেই হাসেম সাফিয়েদ্দিন সম্ভবত নিহত হয়েছেন।

 

সূত্র: যুগান্তর