সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের তামিল নাড়ুর ত্রিভাল্লুর বিভাগে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে একটি যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয়।

শুক্রবার এই ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

এতে বলা হয়, সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনের অন্তত ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এছাড়া ট্রেনটির পার্সেলের বগিতে আগুন ধরে যায়।

ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে পরবর্তীতে জানায়, কাভারাইপেত্তাই স্টেশনে প্রবেশের সময় যাত্রীবহী ট্রেনের ক্রুরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওই সময় ট্রেনটি সিগন্যাল অনুযায়ী মেইন লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে। ট্রেনটি লুপ লাইনে ৭৫ কিলোমিটার গতিতে ঢুকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে।

রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দিলিপ কুমার জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনের ৯৫ শতাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা এবং অন্যান্য যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 

সূত্র: যুগান্তর