সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

৪০ বছরের মানবসেবার পুরস্কার পেলেন ব্রাজিলের সিস্টার রোসিটা মিলেসি

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
৪০ বছরের মানবসেবার পুরস্কার পেলেন ব্রাজিলের সিস্টার রোসিটা মিলেসি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৪ সালের ন্যানসেন শরণার্থী পুরস্কার পেলেন ব্রাজিলের সিস্টার রোসিটা মিলেসি। ৪০ বছর ধরে শরণার্থী এবং স্বভূমে বাস্তুচ্যুতদের জন্য কাজ করায় জাতিসংঘের ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড পুরস্কার দেয়া হলো তাকে৷

বুধবার মিলেসিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের পর মিলেসি বলেন, তিনি শরণার্থীদের স্বাগত জানিয়ে ও তাদের সাহায্য করে নিজে অনুপ্রাণিত হন।

মিলেসির জন্ম দক্ষিণ ব্রাজিলের কৃষক পরিবারে। তার পরিবার ইতালিয়ান বংশোদ্ভূত। মাত্র ১৯ বছর বয়সে তিনি সন্ন্যাসিনী (নান) হন। ৪০ বছর ধরে তিনি আইনজীবী ও সমাজকর্মী হিসেবে শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের অধিকারের জন্য নিরলসভাবে কাজ করছেন। বর্তমানে মিলেসি অভিবাসন ও মানবাধিকার ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড শরণার্থী, বাস্তুচ্যুত বা রাষ্ট্রহীন মানুষের জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়৷ ১৯৫৪ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এ পুরস্কার প্রথম দেওয়া হয়।

নরওয়ের মানবতাবাদী, বিজ্ঞানী এবং কূটনীতিক ফ্রিটজফ নানসেনের নামে দেওয়া এই পুরস্কার গত ৯০ বছরে যারা পেয়েছেন তাদের মধ্যে সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও মানবাধিকার কর্মী এলিয়েনর রুজভেল্ট এবং জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও রয়েছেন৷

 

সূত্র: যুগান্তর