সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোণে তিন বাংলাদেশি দগ্ধ

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোণে তিন বাংলাদেশি দগ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালয়েশিয়ার এসআইএলসি শিল্প পার্কে একটি রাসায়নিক পণ্যের গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের পর আগুন লাগে ওই কারখানাগুলোতে। বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হলেও কারখানা থেকে বের হতে সক্ষম হন। খবর মালয় মেইলের।

যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছেন তাদের শরীরের ৩০ শতাংশ পুড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফয়েজ সুলেমান জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১১টা ৩৩ মিনিটে তাদের এ অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয়।

চার ঘণ্টায়ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানা বা গুদামে পেইন্ট থিনার থাকায় তা থেকে আরও বিপদের আশঙ্কা রয়েছে।

 

সূত্র: যুগান্তর