সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বানাচ্ছে ভারত

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বানাচ্ছে ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারত আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বানাচ্ছে। এরই মধ্যে দেশটির সরকার বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার ৯২৮ কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই দুটি ছাড়াও ভারতের আরও দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আছে। খবর ইকোনমিক টাইমসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি দুটি পারমাণবিক শক্তিচালিত ‘অ্যাটাক সাবমেরিন’ নির্মাণের অনুমতি দিয়েছে। এই দুটি সাবমেরিনের নকশা ও নির্মাণ উভয়ই হবে ভারতের দেশীয় প্রযুক্তিতে। এগুলো ভারতের অরিহন্ত শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন।

পরিকল্পনা অনুসারে, ভারত মোট ছয়টি পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন বানাতে চায়। এগুলো বড় পারমাণবিক চুল্লির সাহায্যে পরিচালনা করা হবে। এগুলোতে প্রচলিত অস্ত্র ছাড়াও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রও এতে যুক্ত করা হবে। এটি ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানিয়েছে, নতুন এই দুটি অ্যাটাক সাবমেরিন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হবে এবং এতে কোনো বিদেশি সহায়তার প্রয়োজন হবে না। তিনি জানান, জটিল প্রকল্পটি বাস্তবায়নের প্রযুক্তিগত সক্ষমতা ভারত এরই মধ্যে অর্জন করেছে।

এদিকে, ভারত যুক্তরাষ্ট্র থেকে এমকিউ-৯বি অ্যাটাক ড্রোন কেনার লক্ষ্যে একটি সাড়ে ৩৪ হাজার কোটি রুপির প্রকল্পের অনুমোদ দিয়েছে। এই প্রকল্পের আওতায় ভারত ৩১টি ড্রোন কিনবে। যা ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অংশের মধ্যে বণ্টন করা হবে। এই ড্রোনগুলো দূরপাল্লার এবং ভারী অস্ত্র বহনে সক্ষম।

এমকিউ-৯বিুএর উৎপাদক প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক এই মনুষ্যবিহীন ড্রোনগুলো তৈরি করার জন্য ‘ভারত ফর্জে’র সঙ্গে একটি চুক্তি করেছে এবং ভারতে ড্রোনগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একটি সেন্টার স্থাপনের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

 

সূত্র: যুগান্তর