সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভারতীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ভারতীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রতন টাটাকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও বলা হয়েছিল, আচমকা তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়া। বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এর পর বুধবার রাতে তার মৃত্যুর খবর মিলল। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

 

সূত্র: যুগান্তর