সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইউটিউব থেকে আয় করা যাবে কি না, যা বললেন জাকির নায়েক

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
ইউটিউব থেকে আয় করা যাবে কি না, যা বললেন জাকির নায়েক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউটিউব থেকে অর্থ উপার্জন নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। ইসলামের মৌলিক নীতি অনুযায়ী এটি হারাম বা নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি।

ইউটিউবে প্রদর্শিত বিজ্ঞাপনের বিষয়বস্তুতে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ন্ত্রণ থাকে না উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রদর্শিত বিজ্ঞাপনে নারী এবং মিউজিক থাকে। যেগুলো হারাম বিষয়।

উদাহরণ দিয়ে জাকির নায়েক বলেন, এমনকি যদি আপনি অ্যালকোহলের বিজ্ঞাপনগুলো ব্লক করেন, কিন্তু আপনি খোলামেলা পোশাকে নারীদের বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না।

সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে বলা হয় আপনি যদি মনিটাইজেশন চালু করেন তাহলে ৫০ হাজার ডলার উপার্জন করতে পারবেন, আমি বলি ভাই আমার এটা দরকার নাই, আমার দরকার জান্নাত।  সোশ্যাল মিডিয়ায় আমার লাখ লাখ ফলোয়ার রয়েছে।  এখান থেকে যথেষ্ট উপার্জনের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি এটা করি না।

এসময় প্রশ্নকারী ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ইসলামী ব্লগ করারও পরামর্শ দেন জাকির নায়েক। তিনি বলেন, এর কারণে হয়তো সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কমে যাবে কিন্তু তা আপনার জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং আশীর্বাদই বয়ে আনবে।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে অবস্থান করছেন জনপ্রিয় ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন প্রদেশে নানা অনুষ্ঠানে অংশ নিচ্চেন। যার মধ্যে থাকছে ধর্মীয় অনুষ্ঠানও।

 

সূত্র: যুগান্তর