সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আবেদনের ৪৮ বছর পর চাকরির চিঠি পেলেন ৭০ বছর বয়সি নারী

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
আবেদনের ৪৮ বছর পর চাকরির চিঠি পেলেন ৭০ বছর বয়সি নারী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের গেডনি হিলের বাসিন্দা টিজি হাডসন। তিনি ১৯৭৬ সালের জানুয়ারিতে মোটরসাইকেল স্টান্ট রাইডারের চাকরির জন্য আবেদন করেছিলেন। ৪৮ বছর পর সম্প্রতি সেই আবেদনের উত্তর এলো। কয়েক দশক পর তিনি এই চিঠির উত্তর পেয়ে অবাক হয়েছিলেন।

টিজি হাডসনের বয়স এখন ৭০ বছর। তিনি জানান, এতগুলো বছর পর চিঠিটি ফিরে পাওয়া তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। দীর্ঘ দিন পরে এই চিঠি পেয়ে খুব খুশি হয়েছেন তিনি।

অবশেষে টিজি জানালেন, কেন এই চাকরির আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হননি।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিজি হাডসন বলেছেন, তিনি সবসময় ভাবতেন কেন তিনি তার চাকরির আবেদনের উত্তর পেলেন না। এই কাজের উত্তরের জন্য অপেক্ষা করার সময়, তিনি জানতেন না যে পোস্ট অফিসে এই চিঠিটি ছিল। এটি একটি ড্রয়ারের পেছনে লুকিয়ে ছিল। এত বছর পর পোস্ট অফিসের লোকজন হঠাৎ এই চিঠিটি খুঁজে পান।

টিজি বলেন, সেই কাজটি না পেলেও হাডসন একজন হ্যান্ডলার, অ্যারোবেটিক পাইলট প্রশিক্ষক হিসেবে বিশ্ব ভ্রমণ করে একটি দুঃসাহসিক কর্মজীবন শুরু করেছিলেন; যা উপভোগ করেছেন তিনি।

তিনি জানান, তিনি একটি হাতে লেখা নোটসহ এই চিঠিটি পেয়েছেন। এতে বলা হয়েছে- এটি স্টেইনস পোস্ট অফিস থেকে একটি লেট ডেলিভারি, যা একটি ড্রয়ারের পেছনে পাওয়া গিয়েছে। তবে কে এই চিঠিটি পাঠিয়েছেন সেই সম্পর্কে কোনো উল্লেখ নেই এখানে। তিনি বলেছিলেন, এই চিঠিটি কিভাবে তার কাছে পৌঁছেছে তা একটি রহস্য। এই কয়েক বছরে তিনি বহুবার বাড়ি বদল করেছেন। ৪ থেকে ৫ বার দেশ পরিবর্তন করেছেন কাজের জন্য।

 

সূত্র: যুগান্তর