সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইউক্রেনের বিমানঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইউক্রেনের বিমানঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটির কাছে আঘাত হেনেছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আজ সোমবার কিয়েভের এ হামলার কথা জানিয়েছে।

তবে এই রুশ হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি কিয়েভ।

পশ্চিম খমেলনিতস্কি অঞ্চলের স্টারোকোস্টিয়ানটিনিভ বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে এফ-১৬ জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই এ রাশিয়া এ হামলা চালায়।

পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এ বছরের গ্রীষ্মে কয়েকটি এফ-১৬ পেয়েছে কিয়েভ। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে, তা জানানো হয়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন