সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবাননে একদিনে হিজবুল্লাহর ১৫০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
লেবাননে একদিনে হিজবুল্লাহর ১৫০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। খবর সিএনএনের

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন অবকাঠামোসহ হিজবুল্লাহর ১৫০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

এ হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় ২৫টি রকেট ও একাধিক ড্রোন নিক্ষেপ করেছে। যার বেশিরভাগই উত্তর ইসরাইলের পাহাড়ী এলাকা পশ্চিম গ্যালিলে ভূপাতিত করা হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে উভয় পক্ষের গুলিবিনিময় চলছে। গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে হামাসের সমর্থনে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গত কয়েক সপ্তাহে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় দু’পক্ষের উত্তেজনা অনেক বেড়েছে।

 

সূত্র: যুগান্তর