সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে বন্দুক হামলায় তরুণী নিহত, আহত ১০

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে বন্দুক হামলায় তরুণী নিহত, আহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেভায় একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২৫ বছর বয়সি এক তরুণী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা প্রদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে এবং তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পরই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

বেয়ারশেভা শহরটি সাধারণত শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। তাই এ ধরণের সহিংস হামলা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

এ ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে নিরাপত্তা বাড়িয়েছে এবং হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে।

 

সূত্র: যুগান্তর