সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজায় ও লেবাননে ইসরাইলের চলমান বর্বরতা থামাতে দেশটির প্রতি মুসলিম দেশগুলোকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় শনিবার তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, ইসরাইলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডকেই নয়, আপনাকেও পুড়িয়ে দেবে। আমরা যদি হাত মিলিয়ে তা নেভাতে না পারি, তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনাদের কাছেও পৌঁছাবে।

তিনি বলেন, আমি মুসলিম বিশ্বকে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রতিদিন আমরা ইসরাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না। যার ফলে এ রক্তপাত দিন দিন বাড়ছে।

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসরাইল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন তরে অজুহাত খুঁজছে।

এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরাইল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।

 

সূত্র: যুগান্তর