সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভারতের বোলিং দাপটে কোণঠাসা পাকিস্তান

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ভারতের বোলিং দাপটে কোণঠাসা পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নকআউটের পথে এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে তারা।

অন্যদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া ভারতের জন্য আজ পাকিস্তানকে হারানো অনিবার্য। নয়ত নকআউটের সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে তাদের জন্য। টিকে থাকার জন্য জয় তো চাই-ই, সঙ্গে রানরেটও বাড়িয়ে নিতে হবে ভারতকে।

দুব্বাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তাপ ছড়ানো ম্যাচে ভারতের শুরুটা অবশ্য মন্দ হয়নি। পাকিস্তানি ব্যাটারদের খোলসবন্দি করে রাখার মিশনে আপাতত সফল তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বোলিং সামলে ১২.১ ওভারে ৫২ রান তুলতেই ৫ উইকেটে নেই পাকিস্তানের।

পাকিস্তান একাদশ

মুনিবা আলি (উইকেটরক্ষক), গুল ফিরোজা, সিদরা আমিন, নিদা দার, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, ফাতিমা সানা (অধিনায়ক), তুবা হাসান, নাশরা সান্ধু, আরুব শাহ ও সাদিয়া ইকবাল।

ভারতীয় একাদশ

স্মৃতি মান্ধনা, শেফালি ভার্মা, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দিপ্তি শর্মা, এস সাজানা, অরুন্ধতি রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, আশা শোভনা ও রেনুকা সিং।

 

সূত্র: যুগান্তর