সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

এবার লেবাননের ত্রিপোলিতে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
এবার লেবাননের ত্রিপোলিতে ক্ষেপণাস্ত্র হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে শনিবার ভোরে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় বৈরুত শহরেও নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান চালানোরও পরিকল্পনা করছেন ইসরাইলি সেনারা।

সূত্রের মাধ্যমে রয়টার্স জানতে পেরেছে, ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থীশিবিরে ওই হামলা হয়েছে। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় তাদের এক নেতা নিহত হয়েছেন।

সুন্নি অধ্যুষিত বন্দরনগরী ত্রিপোলিতে হামলার ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

গাজা উপত্যকায় প্রায় এক বছর আগে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে বিমান হামলা বিস্তৃত করে ইসরাইল। দেশটি রাতের বেলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বৈরুতে বোমা হামলা চালাচ্ছে। দক্ষিণাঞ্চলীয় ওই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে ইসরাইলের এক সেনা মুখপাত্র দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য তিনবার সতর্ক করেন। এরপর রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা সেখানে কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এর আগে শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করে ইসরাইল। গত কিছুদিনে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহও নিহত হন।

লেবানন সরকারের হিসাব অনুসারে, এক বছরে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ প্রাণহানিই হয়েছে গত দুই সপ্তাহে।

 

সূত্র: যুগান্তর