সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাজভিন প্রদেশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাম্মদ শাফিয়ি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ফিলিস্তিনের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

শনিবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাফিয়ি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেরাই স্বীকার করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত অঞ্চলের যেকোনো স্থানে ধ্বংসাত্মক আঘাত হানতে পারে। এছাড়া ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ তো দ্বিতীয়বারের মতো ইসরাইলি বাহিনীর মিথ্যা গৌরবকে ধ্বংস করেছে।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে আইআরজিসি ইসরাইলের সামরিক অবস্থানগুলোতে একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলাটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরানি সামরিক উপদেষ্টা আব্বাস নিলফোরোশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় বলেই জানায় আইআরজিসি।

এ বিষয়ে শাফিয়ি উল্লেখ করেন যে, এ হামলা ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধমূলক ক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ। সেই সঙ্গে ইরান দখলকৃত অঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর ওপর আঘাত হানার সক্ষমতা দেখিয়ে দিয়েছে।

 

সূত্র: যুগান্তর