সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ৭টি হামলা

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ৭টি হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজকের দিন পর্যন্ত ইসরাইলি বাহিনীর সামরিক স্থাপনাগুলোর ওপর সাতটি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরাইলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমানঘাঁটিতে ফাদি-১ রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এ হামলার ফলে ইসরাইলের বিভিন্ন শহরে বিশেষ করে নাজারেথসহ বেশ কিছু শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহ আরও জানায়, তাদের যোদ্ধারা একটি ইসরাইলি মেরকাভা ট্যাংককে গাইডেড অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।

 

সূত্র: যুগান্তর