সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আরজি কর-কাণ্ড : চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে মামলা

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
আরজি কর-কাণ্ড : চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শেষ করা, হাসপাতালে নিরাপত্তাসহ ১০ দাবিতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। পালন করছেন কর্মবিরতি। তাদের এই কর্মবিরতির বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজ শুক্রবার এই মামলার শুনানির কথা রয়েছে।

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থে মামলাটি করেছেন স্বেচ্ছাসেবী এক সংস্থার পরিচালক। অভিযোগ, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন জুনিয়র চিকিৎসকরা। আইনের বাইরে গিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। এদিকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, এখনই কর্মবিরতি প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই তাদের।

প্রয়োজনে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশেই রয়েছেন সিনিয়র চিকিৎসকরা। শুরুর দিন থেকেই তাদের সমর্থনও জানিয়ে এসেছেন। তবে এবার সিনিয়র চিকিৎসকরা চাইছেন আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির পথ থেকে যেন সরে আসেন জুনিয়র চিকিৎসকরা।

গতকাল বৃহস্পতিবার আরজি করের অডিটরিয়ামে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় এমনই মত দিয়েছে সিনিয়রদের একাংশ।
৮ আগস্ট রাতে আরজি কর মেডিক্যালের ৩১ বছর বয়সী একজন শিক্ষানবিশ নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। ওই হাসপাতালেরই এক সেমিনারকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনার সুবিচারের দাবিতে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা।

 

সূত্র: কালের কণ্ঠ