সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মহারাষ্ট্রে সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
মহারাষ্ট্রে সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার তথা এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) বিধায়ক নরহরি জিরওয়াল। তবে নিচে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। কেবল ডেপুটি স্পিকারই নন, একইভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, প্রতিবাদ জানানোর জন্যই তারা ঝাঁপ দিয়েছেন।

রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতি (এসটি)-র অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা। স্লোগান দিতে দিতে হঠাৎই তারা সচিবালয়ের চার তলা থেকে ঝাঁপ দেন। তবে তিন জনই জালে আটকে যান। পুলিশ তিন জনকেই নিরাপদে জাল থেকে উদ্ধার করেছে। ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুখতে ২০১৮ সালেই সচিবালয় চত্বরে জাল লাগানো হয়।

উল্লেখ্য, পশ্চিম মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়া অঞ্চলে ধাঙড় গোষ্ঠীর বসবাস। কয়েক বছর ধরেই তারা সরকারের কাছে তফসিলি জনজাতির তকমা চেয়ে আন্দোলন চালাচ্ছেন। গত মাসেই ধাঙড় গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন। জানিয়েছিলেন, দাবি পূরণ না হলে তাদেরও শিন্ডেকে প্রয়োজন নেই। চলতি বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে এই ঘটনাকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্যটির রাজনীতিতে।

 

সূত্র: যুগান্তর