সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইল যদি ইরানে প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরাইলের এনার্জি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান। শুক্রবার এক বার্তায় এমনটাই জানালেন ইরানের এক কমান্ডার।

ইসলামী বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেন, ইরান যদি হামলার শিকার হয়, তাহলে তারা ইসরাইলের শক্তি এবং গ্যাস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।

শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা এনএনএন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী ফাদাভি বলেছেন, দখলদাররা যদি এমন ভুল করে, তাহলে আমরা তাদের সমস্ত শক্তির উৎস, স্থাপনা এবং সমস্ত রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করব।

তার এই বক্তব্য ইরানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। যা ইসরাইলি হামলার ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে বলে নির্দেশ করে।

 

সূত্র: যুগান্তর