সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কী করলেন নেতানিয়াহু?

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কী করলেন নেতানিয়াহু?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে সতর্ক সাইরেন বাজানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, সেজারিয়ায় নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু তার বাসভবনেই ছিলেন এবং নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন।

অপারেশন আল আকসা স্টর্ম শুরু হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবাসস্থল সেজারিয়ায় এটিই প্রথমবারের মতো অ্যালার্ম সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যার ফলে সেখানে সতর্ক সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

টাইম অব ইসরাইল বলছে, নতুন এই সতর্ক সাইরেন লেবননের পক্ষ থেকে নতুন রকেট হামলার ইঙ্গিত দেয়।

হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সূত্র: যুগান্তর