সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আমাদের শত্রু এক, বিরল খুতবায় বললেন খামেনি

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
আমাদের শত্রু এক, বিরল খুতবায় বললেন খামেনি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আজ শুক্রবার জুমার খুতবা দিয়েছেন। পাঁচ বছরের মধ্যে এই প্রথম তিনি খুতবা দিয়েছেন। খুতবার শুরুতেই পারসি ভাষায় খামেনি পবিত্র গ্রন্থ কোরআনের নীতির ভিত্তিতে বিশ্বব্যাপী মুসলিমদের একতার ওপর জোর দেন। এতে তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার বার্তা দেন।

ইসরায়েলে ইরানের হামলার প্রশংস করে তা পুরোপুরি বৈধ বলেও অভিহিত করেন।
আয়াতুল্লাহ আলী খামেনি ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘শত্রু এক’ বলেছেন । তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়।

তিনি বলেন, ‘আমাদের শত্রুদের গৃহীত নীতিগুলো বিভাজন এবং রাষ্ট্রদ্রোহের বীজ বপন করে সকল মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা।

তারা ফিলিস্তিন, লেবানন, মিসর এবং ইরাকিদের একই শত্রু। তারা ইয়েমেনি এবং সিরিয়ার জনগণের শত্রু।’ তিনি বলেন, ‘আমাদের শত্রু এক।’
খামেনিকে একনজর দেখতে তেহরানে এই খুতবায় কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

মুসল্লিদের কারও কারও হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা ছিল। আবার কারও কারও হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং নিহত নেতাদের প্রতিকৃতি।
খামেনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষা করার অধিকার প্রতিটি দেশের রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।

খামেনি আরো বলেন, দক্ষিণ ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল ‘আইনি ও বৈধ’।

এ সময় উল্লাসকারী জনতাকে তিনি বলেন, ‘প্রতিটি দেশ, প্রতিটি মানুষের চূড়ান্ত অত্যাচারের বিরুদ্ধে আত্মরক্ষা করার চূড়ান্ত অধিকার রয়েছে।’
তিনি ফিলিস্তিনের পক্ষেও বক্তব্যে বলেন, তার দেশ ইসরায়েলের মোকাবিলায় ‘তার দায়িত্ব পালনে বিলম্ব বা তাড়াহুড়ো করবে না’।

খামেনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। সেই অপরাধীদের বিরুদ্ধে, সেই দখলদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তারা। এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা মাতৃভূমিকে রক্ষা করার জন্য কেবল ফিলিস্তিনি জনগণকে দোষারোপ করতে পারে না।’

খামেনি বলেন, ইসরায়েলকে সমর্থনকারী বিদেশি শক্তির হস্তক্ষেপ এই অঞ্চলের সবচেয়ে চাপের বিষয়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ‘ইহুদিপন্থী শাসনকে ৭০ বছর পিছিয়ে দিয়েছে। কারণ তারা এখন টিকে থাকার জন্য লড়াই করছে যেমন নিজেদের প্রতিষ্ঠার সময় করেছিল।’ তিনি লেবাননের জনগণকে হতাশ না হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা মসজিদে খামেনি অনেক বছর পর জনসম্মুখে বিরল এই খুতবা দেন।

সূত্র : আলজাজিরা