সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ডজন শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি থেকে ১৬ শিশু শিক্ষার্থী ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন তিন শিক্ষক ও ২২ শিক্ষার্থী।

স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনের তাপের কারণে উদ্ধারকারীরা বাসটির কাছে প্রবেশ করতে পারেনি বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।

মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় আছড়ে পড়ে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংকিত বলেছেন, বাসটি প্রাকৃতিক গ্যাসে চলত।

তিনি আরও জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মন্ত্রণালয়কে অবশ্যই একটি ব্যবস্থা খুঁজে বের করতে হবে। যাত্রীবাহী যানবাহনের জন্য এই ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি আমার গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্ত সবার চিকিৎসা খরচ বহন এবং নিহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

 

সূত্র: যুগান্তর