সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েনের জন্য অনেক সেনা প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইরান, ইরান-সমর্থিত অংশীদার এবং ছায়া গোষ্ঠীগুলোকে চলমান পরিস্থিতিকে কাজে লাগানো কিংবা সংঘাত বাড়িয়ে তোলা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।

নতুন কতগুলো বিমান মোতায়েন করা হবে সে বিষয়ে কিছু জানায়নি পেন্টাগন। কেবল বলেছে, আগামী দিনে আমরা আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তা সক্ষমতা আরও শক্তিশালী করব।

ইরানকে চলমান সংঘাত আর না বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যার ঘটনা তেহরানকে প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারে- এমন উদ্বেগ বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঠিক করে নিতে পেন্টাগনকে নির্দেশ দেওয়ার দু’দিন পর এই ঘোষণা এলে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন