সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মোদিকে না সরিয়ে মরবেন না কংগ্রেস সভাপতি!

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মোদিকে না সরিয়ে মরবেন না কংগ্রেস সভাপতি!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জম্মু ও কাশ্মীরে নির্বাচনি প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। বক্তব্যের মাঝেই হঠাৎই ভারসাম্য হারান তিনি। তবে বড় বিপদ হওয়ার আগেই দলের নেতা-কর্মীরা প্রবীণ এই কংগ্রেস নেতাকে ধরে ফেলেন। তাকে চেয়ারে বসানো হয়। তবে কিছু ক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে ফের স্বমেজাজে ফেরেন কংগ্রেস সভাপতি। উপস্থিত জনতার উদ্দেশে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন।

আগামী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। রবিবার ছিল প্রচারের শেষ দিন। কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার জাসরোটায় গিয়েছিলেন খড়গে। বক্তৃতার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আবার বক্তব্য শুরু করে তিনি বলেন, “আমার বয়স ৮৩। আমি এত তাড়াতাড়ি মরব না।” তার পরেই তার সংযোজন, “মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমি বেঁচে থাকব।”

এমন এক সময়ে কংগ্রেস সভাপতি এ কথা বললেন, যখন ভারতের রাজনৈতিক অঙ্গনে শাসক দল বিজেপির কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পরিচালনা নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে এসব অঞ্চলে নির্বাচন বিলম্ব করায় বিজেপির সমালোচনা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন