সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইয়েমেনে হুতি স্থাপনায় ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইয়েমেনে হুতি স্থাপনায় ইসরায়েলি হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা অনেকগুলো বিমান ব্যবহার করে ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দরসহ হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর এই হামলা হলো। এদিন ইয়েমেনের রাস ইসা ও হোদেইদাহ এলাকায় হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। হোদেইদাহ বন্দরে বিমান হামলা হলে সেখানে জ্বালানি ট্যাংকে আঘাত লাগে।

ইসরায়েল এর আগেও হোদেইদাহতে হামলা করেছিল।

ইসরায়েলি সামরিক মুখপাত্র ক্যাপ্টেন ডেভিড আব্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আজ একটি বড় আকারের বিমান অভিযানে, যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান, গোয়েন্দা বিমানসহ বিমানবাহিনীর কয়েক ডজন বিমান… ইয়েমেনের রাস ইসা ও হোদাইদাহ এলাকায় হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। আইডিএফ বিদ্যুৎকেন্দ্র ও একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে, যা তেল আমদানিতে ব্যবহৃত হয়।’

অন্যদিকে হুতি বার্তা সংস্থা ‘হোদেইদাহতে ইসরায়েলি আগ্রাসনের’ প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘ইয়েমেনি সমর্থন ফ্রন্ট থামবে না, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে আমাদের হামলা বন্ধ হবে না।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালানো ইয়েমেনের অবকাঠামো ও বন্দরগুলোর বিরুদ্ধে ওই অঞ্চলে ইরানি অস্ত্র পরিবহনে ব্যবহারের অভিযোগ করেছে।

আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের ‘সাম্প্রতিক হামলার’ প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্য ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছিল হুতিরা।

 

সূত্র: কালের কণ্ঠ