সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইতালির জাতীয় সংসদে বাংলাদেশি মুক্তার

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইতালির জাতীয় সংসদে বাংলাদেশি মুক্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইতালিয়ান পার্লামেন্ট মিলনায়তনে অর্থ প্রতিমন্ত্রী অধ্যাপক মাউরিঝিও লিওর উপস্থিতিতে বহির্বিশ্বের সঙ্গে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক এবং সামাজিক বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর প্রণীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন বিমাস সভাপতি বাংলাদেশের ড. মোহাম্মদ মুক্তার হোসেন।

ইতালিয়ান বিভিন্ন দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. মুক্তার।

ইতালির জাতীয় সংসদের সব সংসদীয় দলের প্রতিনিধিদের এ বৈঠকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন তিনি। বিমাসের সাংগঠনিক কর্মকাণ্ড সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।

আলোচকরা বলেন, ইতালির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন জাতি-বর্ণের মানুষের অবদান রয়েছে। সবার ভূমিকা যত বাড়বে, ততই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব।

বুধবার গুরুত্বপূর্ণ এ আলোচনা সভা অনেকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন।

 

সূত্র: যুগান্তর