সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রাশিয়ায় জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ায় জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের আরও ২১ জন আহত হয়েছেন।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দাগেস্তান অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

তারা জানায়, জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। ১০০ বর্গ মিটারের স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ১১৯ জনের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

রাশিয়ায় গুরুতর অপরাধের তদন্ত করে এমন একটি তদন্ত কমিটির স্থানীয় শাখা বলেছে, যথাযথ নিরাপত্তা বিধান না মানার অভিযোগে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।