সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে চলমান ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক।

এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনো ওই সব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।’

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং beirut.mission@mofa.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

 

সূত্র: কালের কণ্ঠ