সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বেড়েছে এমপক্স আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় বেড়েছে এমপক্স আক্রান্তের সংখ্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত তিন মাসে অস্ট্রেলিয়ায় এমপক্স আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। টিকা দেয়ার হার কম হওয়ায় এমপক্স নগরীর বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা উদ্বেগ জানিয়েছেন।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছরের এ পর্যন্ত ৭৩৭টি আক্রান্তের রেকর্ড করা হয়েছে। গত কয়েক মাস আগে এদের বেশিরভাগের আক্রান্ত শনাক্ত হয়। তুলনামূলকভাবে গত বছর ২৬ জনের এবং ২০২২ সালে ১৪৪ জনের সংক্রমণ শনাক্ত হয়। এই বছরের নতুন আক্রান্তদের বেশিরভাগই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’টি কেস ছাড়া বাকী সব নারী।
অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড এজড কেয়ারের একজন মুখপাত্র এএফপিকে বলেন, এই বছরের মে থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সিডনির যৌন স্বাস্থ্য চিকিৎসক এবং জেনারেল র্প্যাকটিশনার ম্যাথিউ শিল্ডস এবিসিকে বলেছেন, ভাইরাসটি মেট্রো অঞ্চলের বাইরে শনাক্ত হচ্ছে যেখানে টিকা দানের হার কম।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন