সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না: আরাঘচি

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না: আরাঘচি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলের আগ্রাসী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্ব সম্প্রদায়কে একহাত নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সাথে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইরান বসে থাকবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরানের বসে থাকার কোনো সুযোগ নেই।’ নিউইয়র্কে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার সময় তিনি এই কথা বলেন।

আরাঘচি সামনের মাসে (অক্টোবর) রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে গাজা ইস্যু তোলার প্রস্তাবও করেছেন।
সম্প্রতি লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে লেবাননের হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যাও কয়েক হাজার। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ারর শঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোও ইসরায়েলের নানা স্থাপনায় হামলা শুরু করেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন