সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না : খামেনি

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না : খামেনি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রতি বুধবার ইরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালিত হয়। এটা উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের দৃঢ় প্রতিরোধ ক্ষমতা ও স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না।

খামেনি আরও বলেন, ইসলামি বিপ্লব এবং ইসলামি প্রজাতন্ত্রের আওয়াজ এখন বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে উচ্চারিত হয়।

আয়াতুল্লাহ খামেনি অভিযোগ করেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং পারমাণবিক কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি এ সময় স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে এসব ইস্যু প্রকৃত উদ্দেশ্য নয়, বরং ইসলামি প্রজাতন্ত্রের কণ্ঠস্বর দমিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য।

খামেনি আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে ফিলিস্তিন ও লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর বিষয়ে আলোচনা করেন। তিনি এ ঘটনাগুলোকে ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি অপরাধ সম্পর্কে সচেতন, বরং তারা এতে জড়িতও। তিনি বলেন, আসন্ন মার্কিন নির্বাচনে জয়ী হতে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন দিচ্ছে মার্কিন প্রশাসন। তবে, মুসলমানদের ভোট পেতে তারা ভান করছে যেন, তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়।

খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই কৌশল ও মিথ্যাচার তাদের আসল মুখোশ খুলে দিয়েছে, যা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন