সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ ৩টি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ ৩টি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ আটক ১

শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি ম্যাগজিন ও পনের রাউন্ড গুলিসহ ইউসুফ আলী (২০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 
আটককৃত ইউসুফ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের একবুল হকের ছেলে।

 
শিবগঞ্জ থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী জানান, অস্ত্র কেনা বেঁচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের একটি টহল দল বোগলাউড়ি এলাকার একটি ভূট্টার ক্ষেতের পার্শ্বে অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি ম্যাগজিন ও পনের রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইউসুফ আলীকে আটক করা হয়।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/শ