সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিনটি শুটারগান, দুটি ম্যাগজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

 

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ব্যাটালিয়নের নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল শ্যামপুর সাহাপাড়া এলাকার একটি ভূট্টার ক্ষেতে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, তিনটি শুটারগান, দুটি ম্যাগজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
স/শ