নওগাঁ

এক দফা দাবিতে রাণীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Silk City৪ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 128; cct_value: 5750; AI_Scene: (-1, -1); aec_lux: 132.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 48;

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টায় সদরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মিছিলটি রাণীনগর বাজার হয়ে উপজেলা গোলচত্বরে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন এবং এক দফা সরকারের পদত্যাগের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান তারা।

এরপর সেখান থেকে হাসপাতাল গেট হয়ে আবারও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাণীনগর বাজারের বিজয়ের মোড়ে এসে অবস্থান নেয় এবং সমাবেশ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।