সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

Silk City৩১ জুলাই ২০২৪১ মিনিট পড়া
খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, আলোচনা সভা, পোনা অবমুক্ত করণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্।
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন।
র‌্যালী শেষে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পলি রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য চাষী, উদ্যোক্তা বৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আত্রাই নদীতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।