সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫টি বাড়ি ভষ্মিভূত

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫টি বাড়ি ভষ্মিভূত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অগ্নিকান্ডের ফলে একই পরিবারের ৫টি বাড়ি ভষ্মিভূত হয়েছে।

 
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার সময় বোগলাউড়ি গ্রামের একরামুল হকের বাড়ি থেকে বৈদুত্যিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে মৃত আনেস আলীর ছেলে কালু মিয়া, একরামুল হক, রফিকুল ইসলাম, মোজম্মেল হক ও ফজলুল হকের বাড়ি পুড়ে যায়।

 

এ সময়  একরামুল হকের দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৫ লাখ টাকা সম্পদ পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস দপ্তর জানালেও পাঁকা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছেন।
স/শ