সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

ববিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ ও নবীন বরণ

Silk City৩০ জুন ২০২৪১ মিনিট পড়া
ববিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ ও নবীন বরণ

ববি প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ জুলাই। নবাগত এসকল শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।

২৯ জুন ২০২৪ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন ১৫৭০ টি। এর বাইরে কোটার সংখ্যা ১২৬ টি।