সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে  কৃতি শিক্ষার্থী  সম্বর্ধনা 

Silk City২৯ মে ২০২৪১ মিনিট পড়া
রহনপুরে  কৃতি শিক্ষার্থী  সম্বর্ধনা 
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে  তোজাম্মেল হোসেন  নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কতৃক বিভিন্ন  পর্যায়ে  কৃতিত্ব  অর্জন  করায় শিক্ষার্থীদের সম্মাননা প্রদান  করেছে বিদ্যালয় কতৃপক্ষ।  বুধবার ২৯ মে দুপুরে  বিদ্যালয় প্রাংগনে এ উপলক্ষে এক  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনায় কমিটির  সভাপতি  রেজাউল করিমের  সভাপতিত্বে এ  অনুষ্ঠান  সঞ্চলনায় ছিলেন  সহকারী  শিক্ষক  সৈবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।  বক্তব্য রাখেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সালেহ আহমেদ  বাচ্চু। উপস্থিত ছিলেন,  কমিটির  সদস্য, অভিভাবক , সুধী, শিক্ষক  কর্মচারী,  ছাত্র ছাত্রী ও  সাংবাদিকগণ। অনুষ্ঠানে  এ প্রতিষ্ঠান থেকে  মেডিকেল কলেজ,  ইন্জিনিয়ারিং  কলেজ, বিশ্ববিদ্যালয়  এ চান্স প্রাপ্ত  এবং চলতি বছরের  এসএসসি  পরীক্ষায়  জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।