সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নির্বাচনে অংশ নেয়ায় হুমকি, গোমস্তাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জিডি 

নিউজ ডেস্ক১৩ মে ২০২৪২ মিনিট পড়া
নির্বাচনে অংশ নেয়ায় হুমকি, গোমস্তাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জিডি 
গোমস্তাপুর প্রতিনিধি 
গত ৮মে ১ম দফায় অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচনে   মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার রোষানলে পড়েছেন বলে অভিযোগ করেছেন পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীমা জাহান সারা।
সোমবার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তার অনুসারীদের রোষানল  থেকে  মুক্তি পেতে তিনি গোমস্তাপুর থানায় রোববার একটি সাধারণ ডায়েরী করেছেন। সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্য তিনি জানান,  বিগত জেলা পরিষদ  নির্বাচন  ও সদ্য  সমাপ্ত ১ম দফার উপজেলা  পরিষদ  নির্বাচন অংশ নেয়ায় তিনি বর্তমান  উপজেলা চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি  আলহাজ্ব হুমায়ুন রেজা  ও তার সমর্থকদের দ্বারা বিভিন্নভাবে  হুমকির সম্মুখীন  হচ্ছেন। এতে করে তার ও সমর্থকদের মধ্যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে ।
তিনি আরও জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা,  বিগত জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তাকে সহযোগিতার মনোভাব  দেখালেও  এবার উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় তিনি তার বিরাগভাজন হয়েছেন। তিনি( চেয়ারম্যান)  তার সহযোগী হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান ও গোমস্তাপুর ইউপির সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজিরা বেগমসহ অন্যদের দিয়ে তার কর্মী সমর্থক ও তাকে পরোক্ষভাবে নানান হুমকি -ধামকি প্রদান করছে।
এ বিষয়ে ওই দুজনের নাম উল্লেখ করে গোমস্তাপুর থানায় রোববার একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।সংবাদ সম্মেলনে তিনি তার ও কর্মী সমর্থকদের নিরাপত্তাহীনতা দূর করে স্বাভাবিক জীবনযাপনে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন তার বোন রাবেয়া আকতার, সাবেক মহিলা নেত্রী সুফিয়া বেগম ও তার কর্মী লুৎফন বেগম বেবি।