সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বিশ্ব মা দিবস উদযাপন 

নিউজ ডেস্ক১২ মে ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে বিশ্ব মা দিবস উদযাপন 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার  উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস। বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আজিজুল ইসলাম,  তথ্য আপা তাকদিরা খাতুন,সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ।