সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

নিউজ ডেস্ক১০ মে ২০২৪১ মিনিট পড়া
খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় ৪ কেজি গাঁজাসহ মো. মামুন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০ মে) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের আসার ডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার পূর্ব সুটিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর সহায়তায় হাতেনাতে ওই যুবককে আটক করা হয়। এ সময় একটি পলিথিন ব্যাগের প্যাকেটে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে থানা পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ শুক্রবার (১০ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবির ক্যাপশন: গাঁজাসহ আটক যুবক।