সদ্য প্রকাশিত
পাবনা

ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক৯ মে ২০২৪১ মিনিট পড়া
ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

পাবনার মুলাডুলিতে বুড়িমারীর ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিপাকে পড়েছেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ও বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীসহ উত্তরাঞ্চলের হাজার হাজার যাত্রী।

লাইনচ্যুত বগি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা জানায়, বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে লাইনচ্যুতের ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থল গিয়ে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল শুরু হতে বেশকিছুটা সময় লাগবে।