সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

নিউজ ডেস্ক২ মে ২০২৪১ মিনিট পড়া
খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে দিনাজপুরের খানসামায় গতকাল বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, যুবনেতা হাজ্জাজ আল হাদী বড় বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপি সদস্য মসউদ হোসেন চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, মোছা. গুলসান জান্নাত সানু, মোছা. সারমিন রহমান।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় ৫ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।