সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁ প্রতিনিধি:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় বদলগাছীতে।  বুধবার (১০ জানুয়ারি) সকালে নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভ‚ত হচ্ছে এ জেলায়। বেলা বারার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা দিলেও দুপুরের পর থেকে হিমেল হাওয়া ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় এই তীব্র শীত অনুভ‚ত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।
কয়েকদিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। দুপুরের দিকে সূর্য়ের দেখা মিললেও ঠান্ডার কারণে উত্তাপ ছড়াতে পারছে না।
বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নি¤œমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভ‚ত হচ্ছে।