সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি :
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। পরে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী মেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা থাকছে।