ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাঠশালা স্কুল এন্ড কলেজে বার্ষিক ভোজ ও শিক্ষার্থীদের মাঝে স্মার্টকার্ড (পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সূধী ও অভিভাবকদের নিয়ে বার্ষিক ভোজ শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্মাটকার্ড বিতরণ করেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, ফিরোজা খাতুন, আরমানী বেগম ও অরিফা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী নূরুন নাহার, সরকারী কলেজের অধ্যক্ষ (অফিসার ইনচার্জ) হাফিজুর রহমান পত্নী সাইনুর পপি, মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান পত্নী শরিফা রানু ও হাঁকরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন।
স্মার্টকার্ড বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স/শ









